Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

খুলনার কপিলমুনি প্রতাপকাটি ড্রেন কালভার্টের মুখে মাটিভরাট পানিবন্দি ৩ শতাধিক পরিবার

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার প্রতাপকাটী এলাকার রাস্তার দু’পাশের ড্রেনে মাটি ভরাট ও কয়েকটি কালভার্ট বন্ধ করে দোকান ঘর নির্মাণসহ নানাভাবে দখলে নেয়ায় চলতি বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়েছে সেখানকার অন্তত ৩ শতাধিক পরিবার।

এছাড়া বর্ষার পানি নিষ্কাশিত হতে না পেরে ঐএলাকার কয়েকটি কবরস্থান, ফলদ বাগান পানির নিচে তলিয়ে গেছে। ভেঙ্গে পড়েছে মাটির ঘর। ইতোমধ্যে সেখানে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও শুরু হয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।
উপজেলার রামচন্দ্র মৌজার প্রতাপকাটি গ্রামের উত্তর পাড়ার অধিকাংশরাই দরিদ্র। কৃত্রিম জলাবদ্ধতায় সেখানকার জনজীবন রীতিমত দূর্বিসহ হয়ে উঠেছে বলেও জানানো হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকের বাড়ির উঠানে ও রাস্তায় পানি উঠে গেছে। একাধিক মাটির ঘর ধ্বসে পড়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েকটি কবর স্থান। পানি না সরায় অনেকে বাড়ি থেকে বের হতে পর্যন্ত পারছেননা। কৃত্রিম জলাবদ্ধতায় দূর্বিসহ জীবন-যাপনের কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় কেউ মারা গেলে কবর দেওয়ারও জায়গা নেই বলে জানান কেউ কেউ।

স্থানীয়রা জানান, বছর তিনেক আগেও রাস্তার দু’পাশ দিয়ে ড্রেন ছিল। বর্ষা মৌসুমে ড্রেনগুলো দিয়েই বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশিত হত। তবে বর্তমানে ড্রেনের উপর মাটিভরাট করে দখল নেয়া হয়েছে। কেউবা আবার ড্রেনের উপর দোকান ঘর নির্মাণ করে দখলে নিয়েছেন। ইতোমধ্যে এ এলাকার কয়েকটি কালভার্টের মুখেও মাটি ভরাট করে দেওয়া হয়েছে।
ভূক্তভোগী এলাকাবাসী ড্রেন ও কালভার্টগুলোর সামনে থেকে মাটি সরিয়ে ড্রেনের উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories