Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

চোরা গুপ্তা পথে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বিএনপি – ওবায়দুল কাদের

সৌরভ সোহরাব, সিংড়া ( নাটোর) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন চোরা গুপ্তা পথে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে বিএনপি।
নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বুধবার দুপুরে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মনে রাখবেন হাওয়া ভবন থেকে দুূর্নীতিতে আবারও তারা চাম্পিয়ন হবে। রক্তের বন্যা বইয়ে দেবে। দেশের ১৭ কোটি মানুষ বিএনপির হাতে নিরাপদ নয়। তারা সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ায় স্বপ্ন দেখছে। আগামীতে আওয়ামী লীগকে তাই সুসংগঠিত হতে হবে। ত্যাগী নেতাদের মুল্যায়ন করে কাউন্সিলে এনে দলকে সাজাতে হবে। বসন্তের কোকিল হয়ে যারা দলে এসেছেন দুঃসময়ে তাঁদের খুঁজে পাওয়া যাবে না। কাজেই বসন্তের কোকিলদের কাছ থেকে সাবধান থাকতে হবে। মন্ত্রী বলেন, সিংড়ার আজকের এই সম্মেলনে সাধারণ মানুষের উপস্থিতিই প্রমাণ করে আওয়ামী লীগকে মানুষ ভালোবাসে। আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আছে। মন্ত্রী বলেন, সামনে আছে কঠিন লড়াই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুর করা হয়। পরে সিংড়া কোর্ট মাঠ চত্বরে নৌকার আদলে মঞ্চে অনুষ্ঠিত হয় সম্মেলন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আখতার জাহান, সদস্য প্রফেসার মেরিনা জাহান এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
অনুষ্ঠান শেষে সন্ধায় সংগীত পরিবেশন করেন পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories