Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

ছোট থেকে শিস দিয়ে গান করে মানুষের মন জয় করে এসেছেন। শিস দিয়ে গানে মন ভরলে, শিল্পকর্ম হবে না কেনো? শেখা এবং শেখানোর ব্যবস্থা থাকবে না কেনো, প্রশ্ন শিস শিল্পী অসীম বাবুর

সুরজিত দাস, নদীয়া:- বাঁশির সুরে মন মাতানোর কথা অনেকেই জানেন। কেউ কেউ আছে গাছের পাতা বাঁশি হিসাবে অসাধারণ সুর দেন। তবে শিস দেওয়া অতিপরিচিত বিষয় সকলের কাছে। বনের পাখিদের মধ্যে অনেকের সিস কর্কশ কারোরবা সুরেলা। ঠিক তেমন মানুষের ক্ষেত্রেও। তবে গান গাওয়ার ক্ষেত্রে যেমন কন্ঠ আলাদা আলাদা হয়  শিষ দেওয়ার ক্ষেত্রেও দুটি ঠোঁটের শব্দ পৃথক হয়, অবশ্য অতশত বলছেন তারাই যারা এ বিষয়ে পারদর্শী। সাধারণ মানুষে হিসাবে আমাদের কাছে সবটাই লাগে একই রকম। তবে শিস দেওয়া একটি শিল্পকর্ম তা মানেন অনেকেই, ইদানিং এ বিষয় নিয়ে নতুন করে পড়াশোনা এবং ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে  প্রায় একইভাবে দুই ঠোঁটের সাথে আঙ্গুলের ব্যবহারে বাজানো সিটি বাজানো অনেকেই কুনজরে দেখেন। তবে অতীতে রাতে শিস দেওয়া নিষেধ ছিল পারিবারিকভাবে। তবে মনের আনন্দে গান গাওয়ার মতন শিসের সুরের কদর করে থাকেন অনেকেই। হিন্দি হোক বা বাংলা সিনেমা জগৎ এ  শিস দিয়ে গান আজও লক্ষ্য করা যায়। নদীয়ার ফুলিয়া টাউনশিপের অন্তর্গত জীবনানন্দ কলোনির বাসিন্দা অসীম মহলদার শোনালেন তাঁর শিষদেওয়া জীবনের নানান কাহিনী। বিভিন্ন ক্লাব ব্যান্ডের সাথে শীষের মেলবন্ধন ওই এলাকার অনেকেরই জানা, সঙ্গীত শিল্পীদের মত তিনিও শিস দিয়ে গান করেছেন বহু অনুষ্ঠানে। ছোট মুদিখানা দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করা অসীম বাবুর ইচ্ছা আগামীতে, শিস দেওয়া স্কুল খুলতে। তবে তিনি নিজে আরো শিখতে চান, প্রতিনিয়ত অনুশীলনের মধ্যে থাকলে এর শিল্প উৎকর্ষতা বৃদ্ধি করা যায় বলে তিনি মনে করেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories