Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বিদেশে কাজে গিয়ে নিখোঁজ ছেলে, দুশ্চিন্তায় পরিবার

সুরজিত দাস, নদীয়াঃ বাবা ভ্যান চালায়, মা অন্যের বাড়িতে রান্নার কাজ করে, সংসারের হাল ফেরাতে একমাত্র ছেলে মুম্বাই যায় কাজের উদ্দেশ্যে। কিন্তু চার মাস অতিক্রান্ত করলেও কোন যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। ছেলের ছবি আঁকড়ে চোখের জল নিয়ে প্রশাসনের দরজায় বাবা-মা। চাইছেন একমাত্র ছেলে ঘরে ফিরে আসুক। নদীয়ার শান্তিপুর থানার গোডাউন পাড়া এলাকার ঘটনা। গোডাউন ভাড়া বছর 29 এর যুবক সন্তোষ বিশ্বাস। বাবা নিমাই বিশ্বাস ভ্যানচালক। মা মিরা বিশ্বাস অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। এভাবেই কোনরকমে সংসার চলছিল তাদের। তবে সংসারে আর্থিক অনটন লেগেই থাকত। এবার অর্থনৈতিক দিক থেকে একটু সচ্ছল হওয়ার আশায় ওই এলাকারই এক যুবকের সঙ্গে 4 মাস আগে মুম্বাই কাজের জন্য গিয়েছিলেন সন্তোষ বিশ্বাস। বাড়িতে বলেছিলেন রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করতে তিনি যাচ্ছেন। তার মা-বাবা অনেক মানা করেছিল তা সত্ত্বেও মুম্বাইয়ের বিরাটি তে কাজে যান। কাজে যাওয়ার মাত্র তিনদিন পর একবার ফোনে কথা হয়েছিল। কিন্তু চার মাস অতিক্রান্ত করলেও আর কোন যোগাযোগ করা যায়নি সন্তোষের সঙ্গে। সন্তোষের সঙ্গে যে প্রতিবেশী ব্যাক্তি কাজে গিয়েছিলেন তিনি কিছুদিন পরেই বাড়ি ফিরে এসেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করেও কোনো সদুত্তর পায়নি পরিবার। অবশেষে নিরুপায় হয়ে শান্তিপুর থানা দ্বারস্থ হয় ওই পরিবার। সেখানেও পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান তারা। বর্তমানের ছেলের ছবি বুকে নিয়ে দিনরাত চোখের জল ফেলছেন তার বাবা-মা। তারা কাতর আবেদন করছেন যেভাবেই হোক তাদের বাড়ির ছেলেকে জানো বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories