Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

 বিজেপি বাংলায় ১০০ সিট পার করলে এই পেশা ছেড়ে দেব’, চ্যালেঞ্জ পিকের

আবারও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি বললেন, “বিজেপি বাংলায় ১০০-এর বেশি আসন পেলে ভোটকুশলীর কাজই ছেড়ে দেব।” নিজের সংস্থা আই প্যাক ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সেইসাথে পিকের চ্যালেঞ্জ, “শুভেন্দু অধিকারী কত বড় নেতা, তা ২ মে-র পরে বোঝা যাবে।”

একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখান থেকেই তিনি আবারও চ্যালেঞ্জ ছুঁড়লেন।
প্রশান্ত কিশোরের কথায়, “বাংলায় বিজেপির আসন ১০০ পেরবে না। আর যদি পার করে তাহলে ভোটকুশলীর পেশা ছেড়ে দেব। আই প্যাকও ছেড়ে দেব। বিজেপি জিতলে পেশাই বদলে ফেলব। আপনারা আরও কোনও ভোটপ্রচারে আমাকে দেখতে পাবেন না।” তিনি দায়িত্ব নেওয়ার পর উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির সামনে মুখ থুবরে পড়েছিল সপা-বিএসপি-কংগ্রেসের মহাজোট। কেন এমনটা ঘটেছিল, এদিন তারও ব্যাখ্যা দিয়েছেন প্রশান্ত কিশোর।

পিকের ব্যাখ্যা অনুযায়ী, “আমি উত্তরপ্রদেশে হেরেছিলাম কারণ ওখানকার রাজনৈতিক দলগুলি আমার কথা মতো চলেনি। বাংলা নিয়ে এমন কোনও অভিযোগ নেই। কারণ দিদি আমাকে কাজ করার যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। এর পরেও যদি বাংলার নির্বাচনে আমি হেরে যাই, তাহলে বুঝতে হবে আমি আদৌ এই কাজের যোগ্য নই।” তবে তৃণমূলের অন্দরের কোন্দলের কথা কার্যত মেনে নিয়েছেন ভোটকুশলী। আর এই কোন্দলকে বিজেপি খুব ভালভাবে ব্যবহার করতে জানে বলেও সতর্ক করেছেন তিনি। একমাত্র এই উপায়ে গেরুয়া শিবির বাংলা দখল করতে পারে বলেও জানিয়েছেন পিকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories