Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীকে ‘স্বাগত’ জানাতে ঝাঁটা-জুতো দিয়ে সাজানো হল এলাকা

বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীকে ‘স্বাগত’ জানাতে ঝাঁটা-জুতো দিয়ে সাজানো হল এলাকা। এমন অভিনব প্রতিবাদের মুখে পড়লেন গেরুয়া প্রার্থী বিশ্বজিত্‍ মণ্ডল। এর আগে বিজেপির রোড শো চলাকালীন নিজের খাসতালুক বেহালা পূর্বে ঝাঁটা-জুতো, কালো পতাকা দেখেছিলেন শোভন-বৈশাখী। নন্দীগ্রামেও প্রচারে বেরিয়ে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। কিন্তু প্রার্থীকে ‘স্বাগত’ জানাতে ঝাঁটা-জুতোর মালায় এলাকা সাজানো। এবারের ভোট প্রচারে অন্যতম অভিনব প্রতিবাদ। এমনটাই বলছে বিজেপি-বিরোধী দলগুলো। এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল লাভপুরের সোমডাঙা এলাকায়। সেই বিজেপি প্রার্থীকেও দেখা গিয়েছে বাধ্য হয়ে মাথার ওপর জুতো-ঝাঁটা ঝুলিয়ে প্রচার করতে। সম্প্রতি কামারহাটি বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে গ্যাসের মুল্যবৃদ্ধি নিয়ে এলাকাবাসীর রোষের মুখে পড়েছিলেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, বিজেপি প্রার্থী বিশ্বজিত্‍ মণ্ডল বৃহস্পতিবার প্রচারে গিয়েছিলেন সেই গ্রামে। কিন্তু বিজেপি প্রার্থী তাঁর অনুগামীদের নিয়ে গ্রামে ঢোকার আগেই দেখেন গ্রামে ঢোকার মুখেই ঝাঁটা-জুতো দড়ি দিয়ে টাঙানো রয়েছে। এরপরই বিজেপির প্রচার মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি প্রার্থী বিশ্বজিত্‍ মণ্ডল বলেন, ‘‌আমি মানুষের ঘরে-ঘরে গিয়ে প্রচার করছি। এটা আমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু হেরে যাওয়ার ভয়ে দুষ্কৃতীদের দিয়ে তৃণমূল রাস্তায় জুতো-ঝাঁটার মালা টাঙিয়ে রখেছে। আমি এই জুতো মাথা পেতে নিলাম। কিন্তু আমি জানি, এর বিচার মানুষই করবে। ২ মে’র পর এই জুতো তৃণমূলের মাথায় পড়বে।’

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন লাভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বীরভূম জেলা পরিষদের সদস্য অভিজিত্‍ সিংহ। তাঁর কথায়, ‘ওই এলাকায় বিজেপির পায়ের তলায় জমি নেই। ভোটে ব্যাপকভাবে হারবে ওরা। সেটা বুঝেই নিজেদের দুর্বলতা ঢাকার জন্য নিজেরাই এমন কাজ করেছে। এই ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই।’

এবারই অবশ্য প্রথম নয়, দিন কয়েক আগেই আরও একবার লাভপুরের বিজেপি প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী গ্রামে ঢোকার আগেই রাস্তা আটকেই শুরু করা হয় ‘খেলা হবে’ গান, সঙ্গে চলতে থাকে ডিজে বাজিয়ে নাচ। পুলিশের হস্তক্ষেপে অবশ্য সেবার অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories