Saturday, September 5, 2026
28 C
Kolkata

আইপিএলকে আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

ফের আইপিএলকে আক্রমণ করলেন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার। নাম না করে এক টুইটে শাহিদ আফ্রিদি জানিয়েছেন, গোটা বিশ্বের ক্রিকেটসূচিকে প্রভাবিত করছে আইপিএল, যা ঠিক নয়।

এখন ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। শনিবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তবে ৫০ ওভারের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পাঁচ ক্রিকেটার। তাঁরা এ দেশে পৌঁছেও গিয়েছেন। ক্রিকেটার ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন আফ্রিদি।

টুইটে লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ড যে ভাবে সিরিজের মাঝপথে আইপিএল খেলার জন্য ক্রিকেটারদের ছেড়ে দিল সেটা দেখে আমি অবাক। টি-টোয়েন্টি লিগ বিশ্বের ক্রিকেটকে যে ভাবে প্রভাবিত করছে তা দেখে খারাপ লাগছে। মনে হয় নতুন করে ভাবার সময় এসেছে!!’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা, অনরিখ নোখিয়া, এবং ক্রিস মরিস খেলছেন আইপিএলে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories