Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

বেনাপোল বন্দরে আবারো আমদানি বাণিজ্য বন্ধ :

মো সোহাগ
যশোর প্রতিনিধি

রফতানি পণ্য ভারত গ্রাহন না করায় বাংলাদেশি ব্যবসায়ীরা রফতানি পণ্য গ্রহনের দাবিতে আমদানি বানিজ্য বন্ধের ডাক দেয়। বুধবার সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল চেকপোষ্টে আমদানি পণ্য বন্ধের ঘোষনা দেন ব্যবসায়ীরা। এ সময় চেকপোষ্ট এলাকায় সিএন্ডএফ এজেন্ড কর্মচারীরা ও ভারত রফতানি পণ্য না নিলে আমদানি পণ্য বানিজ্য বন্ধের সাথে একাত্মতা ঘোষনা করেন।

করোনা মহামারি দুর্যোগের জন্য বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৭৫ দিন বন্ধ থাকার পর অবশেষে গত ৬ জুন এ পথে আমদানি বানিজ্য চালু হলেও রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ভারত সরকার ও সেদেশের ব্যবসায়ীরা সেদেশের পণ্য বাংলাদেশে ঢোকার অনুমতি দিলেও বাংলাদেশি রফতানি পণ্য নিতে তারা অস্বীকার করছে। বেনাপোল চেকপোষ্ট এলকায় রফতানি পণ্যর গাড়ি দাঁড়িয়ে আছে। এসব গাড়িতে গার্মন্টস পণ্য ও পাটজাত পণ্য থাকায় রোদ বৃষ্টিতে ভিজে যেয়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

বেনাপোল সিএনএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারত আমদানি পণ্য দিলেও তারা রফতানি পণ্য গ্রহন করছে না। যার জন্য রফতানি কারক ব্যবসায়ীরা আমদানি বানিজ্য বন্ধের ডাক দেয়। এর জন্য আজ সকাল সাড়ে ৯ টা থেকে ভারত থেকে কোন আমাদানি পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি। বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় ৭/৮ শত রফতানি বাহি পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন রোডে। এদিকে রফতানি পণ্য ভারতে ঢুকাতে না পেরে ট্রাকের ডেমারেজ দিতে হচ্ছে রফতানি কারকদের।

বেনাপোল কাস্টমস এর কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামিমুর রহমান বলেন, রফতানি পণ্য ভারত গ্রহন না করায় বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি বানিজ্যে বন্ধের ঘোষনা দেয়। যার জন্য সকাল সাড়ে ৯ টা থেকে বানিজ্য বন্ধ রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ ওয়েলফেয়ার সংগঠনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, করোনা ভাইরাসের কারনে রফতানি পণ্য নেওয়া হচ্ছে না। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি মনে করে তারা এই ভাইরাসের কারনে আমদানি পণ্য নিবে না তাহলে সেটা তাদের ব্যাপার। আমাদের বিধি নিষেধ থাকার কারনে আমরা বাংলাদেশ থেকে রফতানি পণ্য নিতে পারছি না।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories