Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

ভান্ডারিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা ৪র্থ শ্রেণির ছাত্রী:

পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়):

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে শুক্রবার ধর্ষক ফিরোজ মোল্লার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষক ফিরোজ মোল্লা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোজাহার মোল্লার ছেলে। সে ভান্ডারিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে তার শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছে।
গত ১০ জানুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী দরিদ্র কাঠমিস্ত্রির মেয়ে ৪র্থ শ্রেণী পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী লম্পট ফিরোজ জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষক মেয়েটিকে নানা রকম হুমকি দিয়ে পরিবারের কাছে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে। ৪ মাস পর মেয়েটির শারিরীক পরিবর্তন লক্ষ্য করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক আলট্রাসনোগ্রাফি করে নিশ্চিত করেন যে মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার পরিপ্রেক্ষিতে
ভুক্তভোগীর পরিবার গতকাল (১২ জুন) শুক্রবার মামলা দায়েরের পর ধর্ষক স্বপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories