Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ভান্ডারিয়ায় লাশ ফেলে পালালো স্বজনেরা।

‘ভান্ডারিয়ায় লাশ ফেলে পালালো স্বজনেরা’

পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়):

এনবিটিভি ডেস্কঃ  পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সোহরাফ হোসেন হাওলাদার নামের এক বৃদ্ধের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে। মৃত ওই বৃদ্ধ গত শনিবার সর্দি ও জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসে। পরের দিন রবিবার দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান। করোনা উপসর্গে মৃত্যুর ভয়ে পরিবারের স্বজনরা তার লাশ ঘরে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে রাতেই ওই লাশ দাফন করেন। লাশের গোসল ও জানাযা পড়ান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম।
মৃত সোহরাফ হোসেন ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। সে উপজেলার রাজপাশা গ্রামের মৃত আঃ গফফার হাওলাদারের ছেলে। মেডিকেল টিম মৃতের করোনা সংক্রমন পরীক্ষার নমুনা সংগ্রহ করে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories