Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

পুলিশ সুপারকে চড় মারার হুমকি সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলা বারাসাত পুলিশের

এনবিটিভি ডেস্কঃ পুলিশ সুপারকে চড় মারার হুমকি দিয়ে বিপাকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করল বারাসত পুলিশ। গাড়ি আটকালে পুলিশ সুপারকে চড় মারতে পিছপা হবেন না বলেই তোপ দেগেছিলেন গেরুয়া শিবিরের সাংসদ। এছাড়া আনলক ওয়ানের বিধি মেনে পুলিশের অনুমতি ছাড়া জমায়েত করেছিলেন বলেও সাংসদের বিরুদ্ধে অভিযোগ।

সদ্যই বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন সৌমিত্র খাঁ। আর তারপরই বিরোধীদের বিরুদ্ধে প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। শনিবার বিজেপির বারাসত সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে সৌমিত্র খাঁকে সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চে উঠেই জেলা পুলিশ সুপারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন সৌমিত্র। তিনি বলেন, “বারাসতে দাঁড়িয়ে বলছি পুলিশ সুপার যদি মনে করেন আমার গাড়ি আটকাবেন তাহলে আমি এসপিকে চড় মারতেও পিছপা হব না।” সাংসদের এই মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। কীভাবে সাংসদ পুলিশ সুপারকে চড় মারার হুঁশিয়ারি দিতে পারেন, বিভিন্ন মহলে উঠছে সেই প্রশ্ন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলা রুজু করল বারাসত পুলিশ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories