Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মঙ্গলগ্রহের শব্দ এল পৃথিবীতে

মঙ্গলগ্রহ থেকে পারসিভেরেন্স ছবি ও ভিডিও পাঠাতে শুরু করেছে। পারসিভেরেন্সর পাঠানো একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত বৃহস্পতিবার নাসার নতুন রোভার পারসিভেরেন্স এর ধারণ করা এক ভিডিওতে রোভারটি কীভাবে মঙ্গলগ্রহে অবতরণ করেছে তা জানা গেছে।েএ সম্পর্কে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণের পর থেকেই সেখানকার ছবি পাঠাতে শুরু করে পারসিভেরেন্স।

নতুন ভিডিও থেকে লাল গ্রহের দৃশ্য ও শব্দ সম্পর্ক আরও ভাল ধারণা পাওয়া যায়। মঙ্গলপৃষ্ঠের অবতরণের শেষ সাত মিনিটকে ‘শ্বাসরুদ্ধকর সাত মিনিট’ উল্লেখ করেছে নাসা। পারসিভেরেন্সের গায়ে লাগানো ক্যামেরাগুলোতে প্রথমবারের মতো কোনও মহাকাশযানের মঙ্গল গ্রহে অবতরণের দৃশ্য ধারণ করা হয়েছে। রোভারটি মার্শিয়ান বায়ুমণ্ডলে প্রবেশের ২৩০ সেকেন্ড পরে ভিডিও শুরু হয়। রোভার থেকে একটি প্যারাসুট মার্শিয়ান পৃষ্ঠের সাত মাইল উপর থেকে নিচে অবতরণ করে। রোভারে থাকা একটি মাইক্রোফোনে মঙ্গল গ্রহের প্রথম শব্দ রেকর্ড করা হয়। কয়েক সেকেন্ডের ওই অডিওতে মার্শিয়ান বায়ুমন্ডলের বাতাসের শব্দ শোনা যায় এবং রোভারটি পৃষ্ঠের উপরে পৌঁছালে এটির অপারেটিংয়ের শব্দ শুনতে পাওয়া যায়।

নাসার প্রকাশ করা ভিডিওতে লালগ্রহের মাটির ছবি দেখা গেছে। মঙ্গলের পৃষ্ঠে যে গর্ত রয়েছে সেটিও ভিডিওতে ধরা পড়েছে। মাটিতে অবতরণের সময় যে ধুলো উড়েছিল সেটিও ভিডিওতে দেখা গেছে এবং ঠিক তখনই মাইক্রোফোনে বাতাসের শব্দ ধরা পড়ে।

তবে, নাসা জানায়, মাইক্রোফোনে তেমন কোনো ‘ব্যবহারযোগ্য ডেটা’ ধারণ করা হয়নি।

রোভারের টুইটার অ্যাকাউন্টে অডিওটিও পোস্ট করা হয়েছে। টুইটে বলা হয়েছে, ‘আপনারা আগে মঙ্গল দেখেছেন, এখন শুনুন। হেডফোন নিন এবং মাইক্রোফোনে ধারণ করা প্রথম শব্দগুলো শুনুন।’

নাসার সায়েন্স মিশন ডিরেক্টোরেটের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন এক বিবৃতিতে বলেন, ‘তরুণ নারী ও পুরুষ যারা পৃথিবীর বাইরে অন্য বিশ্বকে ঘুরে দেখতে চায় ও সেখানে যাওয়ার জন্য মহাকাশযান তৈরি করতে চায় তাদের সবারই ভিডিওটি দেখা উচিত।’

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories