Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

মনসুরাবাদে অনুমোদনহীন ৪০ লক্ষ টাকার ওষুধ জব্দ

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম বিভাগ প্রতিনিধি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় একটি নকল ওষুধের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‌্যাব-৭। এসময় গোডাউনের মালিক মো.আলীকে (৪৫) আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মনসুরাবাদ পাসপোর্ট অফিসের পাশে আলী স্টোরের গুদামে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে অভিযান পরিচালনা করে ১৬ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩০-৪০ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করার জন্যে ওষুধ প্রশাসনের কোন ড্রাগ লাইসেন্স নেয়নি। কোন প্রকার অনুমতি ছাড়াই গোপনে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল।
তিনি জানান, এসব অভিযোগে আলী স্টোরের মালিক আলীকে ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত ওষুধগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হবে।

Hot this week

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Topics

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

Related Articles

Popular Categories