Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মন্দির থেকে এক ভক্তের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্দির নগরী নবদ্বীপে

মন্দির থেকে এক ভক্তের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্দির নগরী নবদ্বীপে। মৃত ওই বৃদ্ধের নাম নিশিকান্ত সিংহ বয়স ৬৪ বছর। এই দিন মন্দিরের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, গত এক তারিখে আগরতলার কৈলাসনগর থেকে ১৯ জনের একটি দল নবদ্বীপ ধাম ঘুরতে এসে নবদ্বীপের গোবিন্দ বাড়ি মন্দিরে আশ্রয় নেয়। তাদের মধ্যে মৃত ওই বৃদ্ধও ছিলেন। জানা যায় ওই বৃদ্ধ তার বাবার অস্থি নিয়ে এসেছিলেন নবদ্বীপের গঙ্গায় বিসর্জন দেবেন বলে। এবং সেই কাজ সম্পন্ন করেন তিনি। এরপর এখান থেকে অস্থি নিয়ে পুরিধামে গিয়ে সমুদ্রে অস্থি বিসর্জন দেওয়ার কথা ছিল তাঁর। সেইমতো পুরীতে যাওয়ার ট্রেনের টিকিট ও হয়ে গিয়েছিল তাদের। কিন্তু এই দিন মন্দিরের একটি বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় মন্দির কর্তৃপক্ষ। সেইমতো পুলিশ এসে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই বৃদ্ধের দেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠানোর জন্য নবদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories