Sunday, March 15, 2026
23.9 C
Kolkata

যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ,নিহত ২

মো সোহাগ
যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শনিবার উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইকের যাত্রী অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে মনিরুল ইসলাম (৪৩) ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বিশ্বাস (৪৫)।

এ ঘটনায় খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে ইজিবাইকের অপর যাত্রী ইনামুল ইসলাম (১৮) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার রাজঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি যখন নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ওঠে। তখন যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম ও মিজানুর রহমানের মৃত্যু হয়। আহত ইনামুল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

Hot this week

হোয়াইট হাউসের সিদ্ধান্তে অসন্তোষ, ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ একমাত্র মুসলিম মহিলা সদস্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক...

ইসলামি উত্তরাধিকার আইন বাতিলের দাবিতে মামলা, আবেদনের বিরোধিতায় সরব মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের...

গ্যাসের টান পড়তেই দুশ্চিন্তায় আইআইটি খড়্গপুর, কাঠের উনুনে রান্না শুরু ছাত্রাবাসে

জ্বালানি সঙ্কটের প্রভাব এবার পড়ল দেশের অন্যতম বড় শিক্ষা...

পাঞ্জাবে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের যুবকের, শোকস্তব্ধ পরিবার

কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কাজই শেষ পর্যন্ত...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

Topics

হোয়াইট হাউসের সিদ্ধান্তে অসন্তোষ, ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ একমাত্র মুসলিম মহিলা সদস্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক...

ইসলামি উত্তরাধিকার আইন বাতিলের দাবিতে মামলা, আবেদনের বিরোধিতায় সরব মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

তেহরানে কুডস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা; উত্তেজনা আরও বাড়ল

ইরানের রাজধানী তেহরানে কুডস দিবসের মিছিলে আচমকাই বিস্ফোরণের ঘটনায়...

Related Articles

Popular Categories