Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

রংপুর রেঞ্জে পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোবিন্দগঞ্জের ওসি:

মো: সাগর ইসলাম,রিপোর্টার,এনবিটিভি।

রংপুর রেঞ্জের ৬০টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান।
তিনি রংপুর বিভাগীয় পর্যায়ে এ নিয়ে পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন।

মানুষের কল্যাণে ও কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উন্মোচন, মাদক নির্মুলসহ বিভিন্ন অপরাধ দমনে একাগ্রচিত্তে কাজ করায় তাকে শ্রেষ্ঠ অফিসারের পদক প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে মাসের রংপুর রেঞ্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় তার সাথে রংপুর রেঞ্জের আট জেলার পুলিশ সুপারগন স্ব-স্ব অফিস থেকে সংযুক্ত হন। সভার শুরুতেই বিগত ৩ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ অফিসারদের হাতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে পুরষ্কার তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য। রংপুর বিভাগের ৬০টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান। তার পক্ষে পুরষ্কার গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ বিষয়ে (ওসি) মেহেদী হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, যেকোনো পুরষ্কার মানুষকে ভালো কাজ করতে উৎসাহ ও উদ্দীপনা যোগায়। আমারও ভালো লাগছে। তিনি এই পুরষ্কার প্রাপ্তিতে তার সকল সহকর্মী’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এর আগে ওসি মেহেদী হাসান ঠাকুরগাঁয়ের অফিসার ইনচার্জ হিসেবে একবার এবং গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ হিসাবে দুইবার ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে দুইবার পুরষ্কৃত হন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories