Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

রাণীনগর বিধানসভা কেন্দ্রে এসডিপিআই এর প্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শাহের আলমের নাম ঘোষণা

নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে বিভিন্ন দল তার নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছে । মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভা জোরকদমে ভোট প্রচারে নামছে এসডিপিআই । মঙ্গলবার রাণীনগর বিধানসভার টেকারায়পুরে কর্মীসভার মধ্যে দিয়ে এসডিপিআই এর প্রার্থী ঘোষণা করা হয় । রাণীনগর বিধানসভায় এসডিপিআই প্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সাহের আলমের নাম ঘোষণা করা হয় । সমাজসেবী হিসাবেই এলাকায় সাহের আলমের যথেষ্ট পরিচিতি আছে বলে জানা গেছে ।

এই দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন,জেলা সম্পাদক মাসুদুল ইসলাম, এসডিপিআই এর রাণীনগর বিধানসভার সভাপতি গোলাম হোসেন, প্রার্থী সাহের আলম,আবুল কাসেম সহ বিভিন্ন অঞ্চল নেতৃত্ব ও কয়েকশো নেতাকর্মী ।
উল্লেখ্য রাণীনগর বিধানসভার বর্তমানে কংগ্রেসের বিধায়িকা ফিরোজা বেগমকে আবারও টিকিট দিয়েছে কংগ্রেস । ফিরোজা বেগমের প্রতি রয়েছে এলাকার মানুষের ক্ষোভ তিনি নাকি বিগত ১০ বছরে সেভাবে কিছুই করেননি । অন্য দিকে রাণীনগর বিধানসভায় তৃণমূলের কংগ্রেসের প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতির অভিযোগ । এই মুহূর্তে এসডিপিআই একজন সৎ ও সমাজসেবী হিসাবে পরিচিত মুখ সাহের আলম কে প্রার্থী ঘোষণা করাই চিন্তায় ভাজ ফেলেছে অন্যান্য রাজনৈতিক দল গুলির। অন্যদিকে নিজেদের মধ্যে কংগ্রেস ও টিএমসির গোষ্ঠীদ্বন্ধের সুযোগে জয়ের হাসি হাসবে এসডিপিআই বলে মনে করছে বিভিন্ন মহল ।
অন্যদিকে একই দিনে কর্মীসভার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিধানসভায় এসডিপিআই এর প্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবী মুহাম্মদ আলাউদ্দিন সেখের নাম ঘোষণা করা হয় ।উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম,সামসেরগঞ্জ ব্লক সভাপতি আফফান আলী,জেলা সভাপতি বদরুল আলম,মুহাম্মদ রাকিম সহ অন্যান্য নেতৃত্ব ।
উল্লেখ্য কয়েক দিন বাংলার রাজনীতিতে বাংলা গণ মঞ্চ নামে প্রায় ৭ টি দল নিয়ে এক নতুন জোটের আত্মপ্রকাশ হয় । পশ্চিমবঙ্গের প্রায় ৪০ টি আসনে এই জোট প্রার্থী দিবে বাংলা গণমঞ্চ বলে জানা গেছে ।এসডিপিআই কেরালা, কর্ণাটক,পদুচেরি ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা আসনে নির্বাচনে প্রতিদন্ধিতা করছে বলে সূত্রের খবর ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories