Saturday, September 5, 2026
28 C
Kolkata

মারণ রোগ করোনার টিকা ফাইজারের আবিষ্কর্তা দুই তুর্কি বংশোদ্ভুত মুসলিম বিজ্ঞানী,তাদের পুরস্কৃত করল জার্মানি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রথম সফল টিকা উদ্ভাবক, তুর্কি বংশদ্ভুত মুসলিম জার্মান দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেজিকে জার্মানির সর্বোচ্চ অর্ডার অব মেরিট সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে। জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানী এই দম্পতির হাতে সম্মাননা তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জার্মান প্রেসিডেন্ট তার বক্তৃতায় বলেন, ‘দেশের পক্ষ থেকে আমি আপনাদের দুই জনকেই ধন্যবাদ জানাতে চাচ্ছি বিস্ময়কর বৈজ্ঞানিক সাফল্য অর্জনের জন্য। পাশাপাশি আমি আশা করছি আপনাদের পরবর্তী গবেষণা পরিকল্পনার মাধ্যমে আপনাদের ও আমাদের সকলের জন্য একই প্রকার উদ্ভাবনী সাফল্য অর্জনের।’ তিনি শাহিন ও তুরজির ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার এক বছরের কম সময়ের মধ্যে প্রতিরোধকারী টিকা উদ্ভাবনের প্রশংসা করেন।

প্রেসিডেন্ট স্টেইনমার বলেন, ‘আপনাদের উদ্ভাবনী আবিস্কার মানুষের জীবন রক্ষা করেছে, জীবনের প্রয়োজনীয়তায় নিরাপত্তা দিয়েছে, আমাদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অস্তিত্বকে নিশ্চিত করেছে। টিকা পাওয়া সব মানুষকে নিয়ে আমরা স্বাভাবিক অবস্থার দিকে ক্ষুদ্র পদক্ষেপে পা চালাতে পারি, এমন জীবনের দিকে যার অভাব আমরা অনুভব করছি এবং এমন মানুষ যাদের আমরা ভালোবাসি।’

উগুর শাহিন ও ওজলেম তুরেজি উভয়ের হাতেই প্রেসিডেন্ট স্টেইনমার অর্ডার অব মেরিটের গ্রেট ক্রস সম্মাননা তুলে দেন।

তুরস্ক থেকে আসা জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেজি জন্ম নেন। চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন তারা।

২০০৮ সালে তারা নিজস্ব ফার্মাসিটিক্যাল কোম্পানি বায়োএনটেক প্রতিষ্ঠা করেন। মার্কিন অংশীদার ফাইজারের সাথে তাদের বায়োএনটেক থেকে বিশ্বের প্রথম কার্যকর করোনা সংক্রমণ প্রতিরোধী টিকা উদ্ভাবন করেন এই দম্পতি।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories