Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

শাসক বিজেপিকে তোপ দাগায় অভিনেত্রী স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে উত্তাল নেটদুনিয়া, টুইটারে ট্রেন্ডিং

এনবিটিভি ডেস্ক: স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে উত্তাল নেট দুনিয়া। শনিবার দিনভর টুইটারে ট্রেন্ডিং #ArrestSwaraBhaskar। খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। ক্ষুব্ধ অভিনেত্রী লিখেছেন, ”শুধু এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধু হাতির মৃত্যু নিয়েই সরব হন।”

গত এপ্রিলে সন্ত্রাসবাদ আইনে ২১ মাসের অন্তঃসত্ত্বা তরুণী সফুরাকে গ্রেফতার করা হয়।  তিনি উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত। অন্তঃসত্ত্বা তরুণীকে ছেড়ে দেওয়ার দাবির পাশাপাশি একই কারণে স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন কিছু নেটিজেন। টুইটারে প্রায় ২২ হাজারেরও বেশি ইউজার এনিয়ে টুইট করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ”কেন স্বরাকে গ্রেফতার করা হবে না, তাঁর কারণ দেখান? কেউ আবার লিখেছেন ”দিল্লি হিংসার ঘটনায় স্বরা ভাস্করেরও সমান ভূমিকা রয়েছে।”

আর এতেই ক্ষুব্ধ স্বরা লিখেছেন, ”এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধুমাত্র হাতির মৃত্যু ছাড়া অন্যকিছু নিয়ে মুখ খুলতে চান না।”

প্রসঙ্গত, CAA, NRC, জামিয়া মিলিয়া, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা সহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলকে তোপ দেগেছিলেন স্বরা ভাস্কর। প্রকাশ্যে বিভিন্ন বক্তব্যও রেখেছিলেন অভিনেত্রী। স্বরার বক্তব্যের সেইরকমই কিছু ভিডিয়ো নতুন করে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর সেকারণেই নেটিজেনদের একাংশ স্বরা ভাস্করের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories