Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ ঘোষণা:

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আবারও।
এর পূর্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছিল। সোমবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন ঘোষণার শেষ দিনে নতুন করে ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হলো।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে গত ১৬ মার্চ প্রথম সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে বন্ধ রয়েছে এখনও। এ পর্যন্ত ৯ দফা বাড়িয়ে সর্বশেষ ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হল।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০৯৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০৯ জনে।
সোমবার (১৫ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ৭৩৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮ টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৯ হাজার ৫০৩ টি। নতুন নমুনায় ৩০৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২০৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে থাকা এবং বাড়ি থেকে চিকিৎসা নেওয়া অনেক লোক করোনা জয় করে সুস্থ হয়ে ফিরেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৪০২৭ জন সুস্থ হয়েছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারে দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ০৭ হাজার ৮০৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৮৫৫ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ২২৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৮ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু উভয়- বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৩৮৯ জনের।

Hot this week

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

Topics

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

Related Articles

Popular Categories