Friday, July 24, 2026
26 C
Kolkata

নীলফামারীতে যুবকের মৃতদেহ উদ্ধার

মোঃ ফরহাদ হোসাইন
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর হাট হতে আব্দুল মালেক (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার ওই হাটের সাইকেল গ্যারেজ হতে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

সৈয়দপুরের শেষ সীমানা ঢেলাপীর হাটের নীলফামারীর সংগলশী ইউনিয়ন এলাকায় থেকে সকাল বেলা মৃতদেহ পড়ে থাকতে দেখে
লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ড এর ফকির পাড়ার শহিদুল ইসলাম এর ছেলে ঘড়ি নামে সাবান ও ডিটারজেন পাউডার এর সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, রাতে আব্দুল মালেক তার ঘরে একাই ঘুমিয়ে ছিল। সকালে ওঠেই তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করা হলে স্থানীয় লোকেরা জানান, ঢেলাপীরে তার মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে এসে আব্দুল মালেকের মৃতদেহ পরে থাকতে দেখেন।

সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, রিপোর্টে লাশের শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

তিনি আরো যানান, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories