Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সিংড়ায় বসত বাড়িতে সবজি চাষে স্বাবলম্বীর পথ দেখাচ্ছে কৃষি অধিদপ্তর

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার আধুনিক প্রযুক্তিতে কালিকাপুর মডেলে শুরু হয়েছে বসত বাড়িতে সবজি চাষ কার্যক্রম। কালিকাপুর মডেলে করা হয়েছে ৫টি করে বেড। বেডে পর্যায়ক্রমে চাষ হচ্ছে লালশাক, পুইশাক,কলমি শাক সহ মাচায় লতানো সবজি লাউ ও করলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শেরকোলের হারোবাড়িয়া,হাতিয়ান্দহের গুপ্তি পাড়া,পারসাঐলের নজরপুর সহ ৪০টি গ্রামে এই কার্যক্রম শুরু করেছেন সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।। বাড়ির প্রতি ইঞ্চি জমি ব্যবহার হচ্ছে এই কার্যক্রমে। এসব পারিবারিক কৃষিকে উদ্বুদ্ধকরতে বিনামুল্যে দেওয়া হয়েছে সবজি বীজ, সার ও বেড়া। এছাড়া কারিগরি সকল সহায়তা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পারিবারিক সবজি ও পুষ্টি বাগন দেখভাল করার সুযোগ পাচ্ছেন কৃষকের পাশা পাশি কৃষাণীরাও। আধুনিক প্রযুক্তিতে বাড়ির উঠানে পরিত্যক্ত জায়গায় এই পারিবাকি কৃষিতে স্বল্প খরচে বেশি লাভের আশায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক ও কৃষাণী

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories