Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

স্বজনরা এগিয়ে না আসায় করোনায় মৃত নারীর গোসল করালেন ইউএনও

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর গোসলের জন্য যখন কোন স্বজনদের পাওয়া যাচ্ছিলো না তখন ওই নারীর গোসলের কাজে এগিয়ে আসলেন পিরোজপুরের কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা।

জানা যায়, ৯ জুলাই (শুক্রবার) রাত সাড়ে দশটায়(১০.৩০) পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী রেখা সুলতানা (৪৫) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (০৯ জুলাই) দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে কাউখালীর গ্রামের বাড়িতে নিয়ে এলে গ্রামের কোনো আত্মীয়-স্বজন বা এলাকাবাসী তার গোসলের কাজে এগিয়ে আসেননি।

ঘটনাটি জানতে পেরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) খালেদা খাতুন রেখা দুইজন স্বেচ্ছাসেবী মাহফুজা মিলি ও শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান এবং নিজেই গোসলের কাজে অংশ নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা জানান, মৃত ওই নারী গোসলবিহীন অবস্থায় পড়ে আছেন এমন খবর মোবাইলে জানতে পেয়ে ওই রাতে আমি ২ স্বেচ্ছাসেবী নিয়ে সেখানে হাজির হই এবং তার গোসল কাজে অংশ নেই।

তিনি আরও জানান,এটাই আমার জীবনের প্রথম কোনো মৃত নারীকে গোসল করানোর কাজে অংশ নেওয়া।

মৃতের স্বামী সোলাইমান হোসেন সড়ক ও জনপথ বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি জানান, তার স্ত্রী গত সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত বুধবার (০৭ জুলাই) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হন। ওই রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ইউএনও মোসাম্মৎ খালেদা খাতুন রেখা গত ২০১৯ সালের ২১ জুলাই ওই উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি করোনার প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলার সকল কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়াসহ তাদের পাশে থাকেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা চালুসহ নিজ খরচে এলাকার অসহায়দের পাশে থাকেন। এসব সেবামূলক কাজের কারণে তিনি এলাকাবাসীর কাছে ব্যাপক সুনাম অর্জন করেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories