Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

হিরামনি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী আমজনতার

নাহিদ ভুঁইয়া

এনবিটিভি নিউজ ডেস্ক ঃ

লক্ষীপুরের পালের হাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হিরামনিকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে সাধারণ মানুষ ও এলাকাবাসীরা।

প্রায় অর্ধশতাধিক লোকের উপস্থিতিতে লক্ষীপুর জেলারই ‘মির্জাপুর’গ্রামে মানববন্ধন হয়।

এতে উপস্থিত নাহিদ জানান, ধর্ষণের পর হত্যা যা একটি জঘন্য অপরাধ। পুলিশ এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারে নি।আমরা চাই প্রকৃত আসামিরা দ্রুত গ্রেফতার হোক ।
তা না হলে আমরা এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা মিলে আবারও মানববন্ধন কর্মসূচি পালন করবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন , রেদোয়ান ভুঁইয়া, আসিফ ভুঁইয়া, রাফি ভূঁইয়া, নাহিদ,শুভ মির্জা,সুজন সহ প্রমুখ।

উল্লেখ্য যে গত শুক্রবার রাতে হিরা মনিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরিফ ও সুমন নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে এখনো পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এসময় নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এসময় খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের বিষয়ে তাদের আশ্বস্ত করেন জেলার পুলিশ প্রধান।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, থানায় ধর্ষণ ও হত্যা মামলা নেয়া হয়েছে। সন্দেহজনকভাবে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories