Friday, March 6, 2026
24.4 C
Kolkata

দাঙ্গা পরবর্তী মুর্শিদাবাদে ৭০০ কোটি টাকা বিনিয়োগ রাজ্য সরকারের

দাঙ্গা পরবর্তী মুর্শিদাবাদের গিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে নানান প্রকল্পের জন্য আনুমানিক ৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে আজকের মুর্শিদাবাদ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ৪৭৪ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, এবং সঙ্গে আরও ২২৯ কোটি টাকার ৭৪ টি প্রকল্পের ঘোষণা করতে চলেছেন তিনি। খড়গ্রাম ব্লকে শেরপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত নতুন রাস্তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাস্তা নির্মাণের জন্য মোট ১১. ৭২ কোটি টাকা ব্যয় হয়েছে। সামসেরগঞ্জ ব্লকে ও ধুলিয়ান পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে নদী পথ বাঁধাই, সংস্কার মূলক কাজ, রাস্তা নির্মাণ, নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন প্রতিরোধ সংক্রান্ত কাজের জন্য ৬৯.৪৭ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এছাড়াও সামসেরগঞ্জ অনুপ নগরের হাসপাতালে ১০০ শয্যার এমার্জেন্সি বেডের উৎপাদন করবেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা প্রশাসন সূত্রে খবর আজ ট্রেনে করে বহরমপুর নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কিছু সরকারি কর্মসূচির পর তিনি যাবেন, দাঙ্গা বিধ্বস্ত সামসেরগঞ্জ। সেখানে গিয়ে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহযোগিতা করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories