Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

আবারও জতুগৃহ কলকাতা : মৃত 9

কলকাতা স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছেন 9 জন। যাদের মধ্যে 4জন দমকল কর্মী,1 জন আরপিএফ কর্মী ও হেয়ার টি থানার এএসআই রয়েছেন।বাকিদের দেহ শনাক্ত করা যাচ্ছে না বলেই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেই ক্ষতিপূরণ ছাড়াও মৃতের পরিবার পিছু একজনের সরকারী চাকরীর প্রতিশ্রুতিও দিয়েছেন।

সোমবার সন্ধ্যে 6 টা 10 মিনিটে ভবনের 13 তলায় প্রথম আগুন লাগে। সেখান থেকেই 12 তলায় ছড়িয়ে পরে আগুন।রেলের সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তর পূর্ব ভারতীয় রেলের টিকিট বুকিং ব্যবস্থা ব্যাহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে কিছু দমকল কর্মী 13 তলায় আগুনের উৎসে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু লিফট থেকে বেরোতে না পারায় 4 জন দমকল কর্মী ওখানেই পুড়ে মারা যান। নিহতদের কলকাতা এসএসকেএম মর্গ থেকে আইডেন্টিফাই করে তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

রেলের গাফিলতিকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

ব্যুরো রিপোর্ট, এনবিটিভি

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories