Sunday, September 6, 2026
28 C
Kolkata

কার্গো জাহাজ থেকে ক্রুদের উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

১৫ ভারতীয় ক্রু সদস্য-সহ একটি ভারতীয় জাহাজ অপহরণ করার ২৪ ঘণ্টার মধ্যেই অপহরণকারীদের হাত থেকে জাহাজটি উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। 

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে অপহৃত ক্রু সদস্যরা সকলে নিরাপদে রয়েছেন।

এমভি লিলা নরফোক নামের জাহাজটি ছিনতাই হওয়ার পরই ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ, একটি সামুদ্রিক টহল বিমান, একাধিক হেলিকপ্টার ও এমকিউ৯বি ড্রোন পাঠায়। অভিযানে অংশ নেয় নৌবাহিনীর একদল কমান্ডো। 

কমান্ডোরা আরব সাগরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া জাহাজটি থেকে ১৫ ভারতীয় নাবিকসহ ২১ জন নাবিককে বের করে আনে। 

জাহাজে তল্লাশি চালিয়ে কোন ছিনতাইকারী পাওয়া যায়নি।

এমভি লিলা নরফোক ছিনতাইয়ের ঘটনাটি প্রথম জানায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও)। এটি যুক্তরাজ্যের একটি সামরিক প্রতিষ্ঠান যারা সমুদ্রপথে চলাচলকারী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে। 

এরপর ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমগুলো শুক্রবার (৫ জানুয়ারি) জাহাজটি ছিনতাইয়ের খবর প্রকাশ করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories