Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

গাজা এখন বসবাসের অযোগ্য: জাতিসংঘ

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলার তিন মাস পূর্তি হলো আজ রবিবার। তিন মাস ধরে চলমান ধ্বংসযজ্ঞে উপত্যকাটি এখন ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সেখানকার লক্ষ লক্ষ বেসামরিক বাসিন্দা সংঘাতের কারণে বাস্ত্যুচুত হয়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। তে

র। সব মিলিয়ে জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস গতকাল শুক্রবার বলেছেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে’।

অপর দিকে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফ সতর্ক করে বলেছে, সংঘাত, অপুষ্টি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ঘাটতির জেরে গাজায় এমন একটি ‘প্রাণঘাতী চক্র’ সৃষ্টি হয়েছে যে উপত্যকাটির ১১ লাখের বেশি শিশু হুমকির মুখে পড়েছে।

গাজায় নারকীয় বোমা হামলার মধ্যে উত্তরাঞ্চল থেকেই প্রথম স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। পরে তা দক্ষিণে সম্প্রসারিত হয়। দক্ষিণে সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে খান ইউনিস এলাকা। আজ শনিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় খান ইউনিসে আকাশপথে হামলা চালিয়ে ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যা এবং তাদের সুড়ঙ্গ ধ্বংস’ করা হয়েছে।

আজ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত গাজায় ২২ হাজার ৭২২ জনের মৃত্যু হলো। একই সময়ে আহত হয়েছেন ৫৮ হাজার ১৬৬ জন। নিখোঁজ আরও ৭ হাজার। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories