Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

খুলনার পাইকগাছায় ইট ভাঙ্গা মেশিন উল্টে শ্রমিকের মৃত্যু আহত চার

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় ইট ভাঙ্গার মেশিনে চাপা পড়ে মিজানুর রহমান মিস্ত্রী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। নিহত মিজানুর উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের বছির মিস্ত্রীর ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার বড়দল এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নিহত মিজানুর রহমানসহ ৫ জন ইট ভাঙ্গার মেশিন নিয়ে উপজেলার বড়দল এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১০ টার দিকে তারা শাহাপাড়া বড়দল ব্রিজ থেকে নামার সময় মেশিনের ব্রেক ফেল করে তা উল্টে যায়। এসময় চাপা পড়ে মিজানুরসহ ৫ শ্রমিক আহত হলে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার মিজানুর মিস্ত্রীকে মৃত ঘোষণা করে। অন্যরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories