Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

গাইবান্ধায় জেলের ভাসমান লাশ উদ্ধার।

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোচাশহর এলাকায় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান,মহিমাগঞ্জ ইউনিয়নের নামা চরপাড়া গ্রামের আজাহার আলী বেপারীর ছেলে মৎস্যজীবি আব্দুল আলীম (৩২) মাছ শিকার করে জীবিকার নির্বাহ করে আসছিল। প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত মাছ শিকারের পর বাজারে বিক্রি করে পরদিন সকাল ১০টা নাগাদ বাড়িতে ফিরে আসে সে। শুক্রবার সে স্থানীয় নলি বিলে মাছ শিকারে যায় এবং পরদিন বিল থেকে কিছু দূরে কোচাশহর শাহপুর এলাকায় পানিতে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় মানুষ। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories