Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে “ধার্মিক জন মোর্চা” গঠন কলকাতায়

নিজস্ব সংবাদদাতাঃ জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার সেক্সপিয়র সরণীতে বিভিন্ন ধর্ম গুরুদের নিয়ে এই “ধার্মিক জন মোর্চা” গঠন হল আজ। এদিন বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে কলকাতায় জামাআতের উদ্যোগে এক আলোচনা চক্রের মাধ্যমে এই মোর্চা গঠন হয়েছে। আলোচনায় অংশগ্রহণ করেন জামাআতে ইসলামি হিন্দের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, কেন্দ্রীয় সম্পাদক মালিক মূহতাসিম খান সাহেব, আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব, বোদ্ধ ধর্মগুরু অরুণ জ্যোতি ভিক্ষু, শিখ ধর্মীয় নেতা বচ্চন সিং সরল, খ্রিস্টান লিডার ফাদার সঞ্জীব দাস, হিন্দু ধর্ম গুরু আচার্য্য গোপাল খেত্রি, রামকৃষ্ণ মিশন বেলুর মঠের শ্রী মহারাজ প্রবানন্দ স্বামীজি, রামকৃষ্ণ সারদা মিশনের স্বামী উত্তমানন্দ মহারাজ প্রমুখ।

জামাআতের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সেলিম সাহেব আলোচনায় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা, ধর্মের আধ্যাত্মিক ও নৈতিকতার প্রচার-প্রসার ও ধর্মীয় বিভাজন দুর করে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এই “ধার্মিক জন মোর্চা” পথ চলা শুরু। তিনি আরো জানান, ইতিমধ্যেই দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে এই মোর্চা গঠিত হয়েছে। বৈঠকে মোর্চার আহ্বায়ক করা হয়েছে রামকৃষ্ণ সারদা মিশনের স্বামী উত্তমানন্দ মহারাজকে। এছাড়াও আজকের সভায় উপস্থিত ছিলেন দিল্লির সোস্যাল এক্টিভিস্ট নাদিম খান, এফ. ডি.সি. এ এর আব্দুল আজিজ, জার্নালিস্ট ইন্দ্রানী বসু, জামাআতের রাজ্য সম্পাদক মসিউর রহমান, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডা: মশিহুর রহমান, সাদাব মাসুম, সেখ তাহিরুদ্দিন, আব্দুল আজিজ, সুজাউদ্দিন আহমেদ, কলকাতা মেট্রো সিটি জামাআত এর মুখতার আলম, জাভেদ খান প্রমুখ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories