Wednesday, October 21, 2026
27 C
Kolkata

তদন্তে এসে তৃণমূল কর্মীদের হাতে বেদম মার খেলেন ইডির কর্মকর্তারা

রেশন দুর্নীতি কাণ্ডে বালু ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ইডির আধিকারিকরা।

শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির শাহাজানের সরবেড়িয়ার বাড়িতে ইডি কর্মকর্তারা গেলে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

আচমকাই ইডি কর্মকর্তাদের উপর চড়াও হন স্থানীয়রা। এ সময় তাদের মারধরসহ ইডির গাড়ি ভাঙচুর করা  হয়েছেও বলে অভিযোগ উঠেছে। খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদমাধ্যমের গাড়ি ও ক্যামেরাও ভাঙচুর করা হয়। 

শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।

এদিন একই সঙ্গে ইডির একটি দল বনগাঁ পুরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়িতেও হানা দিয়েছে। ইডির আভিযোগ, শঙ্কর এবং শাহজাহান, দু’জনেই সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ।

ভিডিও প্রকাশ্যে আসতেই হামলার ঘটনায় মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইডির আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর থেকে বর্ণনা শুনে পুলিশের ভূমিকা জানতে চেয়েছেন বিচারপতি। তিনি বলেন, পুলিশ কী করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি? 

তিনি আরও বলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। দুজন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান। এরপরই এই ঘটনার তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

অপরদিকে, ইডি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার ছবি এবং ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) দিয়ে তদন্তেরও দাবি তুলেছেন তিনি। সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে এক্স-এ শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলা মুখে পড়তে হলো ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে। এ ঘটনার ভিডিও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে পদক্ষেপের আর্জি জানিয়েছেন। সেই বার্তায় তিনি জুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইডির অধিকর্তা এবং সিআরপিএফকেও।

যদিও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তাদের নাজেহাল করতে বিজেপির নির্দেশে বিভিন্ন এলাকায় গিয়ে তদন্তের নামে উসকানি দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালের ওই ঘটনা ঘটেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories