Wednesday, October 21, 2026
31 C
Kolkata

দিঘায় এল মরসুমের প্রথম ইলিশ, বাজারে ঢুকবে শীঘ্রই

এনবিটিভি ডেস্ক: দিঘা মৎস্যবন্দরে এল বিপুল পরিমাণ ইলিশ। সোমবারই দিঘার মাছ বাজারে চলে এল মরশুমের প্রথম ইলিশ ভর্তি ট্রলার। জানা গিয়েছে, ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ভালো ইলিশ উঠেছে মৎসজীবীদের জালে। যা দিঘার মোহনা মাছ বাজারে দাম উঠেছে ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজি।

করোনা সংক্রমণ ও পরবর্তী সময় ঘূর্ণীঝড় আমফানের জেরে দুমাস বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরা। লকডাউন শিথিল হতেই গত ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায় বেশ কয়েকটি ট্রলার। আবার করোনার জেরে দিঘার মোহনায় মৎস্যবন্দর বন্ধ ছিল। ফলে সমুদ্রে মাছ ধরা পড়লেও মাছ বিক্রি নিয়ে সংশয় তৈরি হয়। করোনার জেরে অনেকেই সমুদ্রে মাছ ধরতে যেতে অস্বীকার করেন বলে জানা যায়। ট্রলার মালিকদের একাংশও সমুদ্রে যাওয়ার ব্যাপারে নারাজ ছিল।

অবশেষে সমস্ত টানাপোড়েন কাটিয়ে গত ১ জুলাই ফের সমুদ্রে ট্রলার যায়। এরমধ্যেই বর্ষার ইলশেগুঁড়ি বৃষ্টি হওয়ায় ইলিশের সন্ধান পাওয়া নিয়ে আশা করেছিলেন মৎস্যজীবীরা। তাঁদের আশা বাস্তবে পরিণত করে দিঘায় এল বিপুল পরিমান ইলিশ। পুবালি হাওয়া ও ইলশেগুঁড়ি বৃষ্টির জন্য আরও ইলিশ জালে পড়ার আশা করছেন দিঘার মৎস্যজীবী থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা। সবে কয়েকটি ট্রলার এসে পৌঁছেছে। বাকিগুলিও চলে এলে ইলিশের দামও খানিকটা কমবে বলেই মনে করছেন মাছ ব্যবসায়ীরা। তাই রসিক বাঙালির পাতে এবার ইলিশের ছড়াছড়ি শুরু হল বলে।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories