Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

নাটোরের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানব বন্ধন:

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে অস্ত্রধারী দেলোয়ার হোসেন(দিলবার)এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী রবিউল ইসলামসহ শতাধিক গ্রামবাসী। বুধবার বিকেল চারটার দিকে রাজাপুর-জোনাইল সড়কের দিয়াড় গাড়ফা বাজারে এই মানব বন্ধন করেন তারা।

তারা জানান, জমি নিয়ে এক বৈঠকে উত্তপ্ত বাক-বিতন্ডার এক পর্যায়ে অস্ত্রধারী দেলোয়ার হোসেন দেলবার জনসন্মুখে পিস্তল বের করে গুলি করে হত্যার হুমকি দেয় রবিউল ইসলামকে। উপস্থিত জনগনের বাঁধায় ব্যর্থ হয় সে এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামে। দেলোয়ার হোসেন উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র এবং ভুক্তভোগী রবিউল ইসলাম একই গ্রামের হায়াত উল্লাহর ছেলে । গ্রামবাসী এ মানব বন্ধন দেলোয়ার হোসেনকে অবৈধ পিস্তল রাখার দায়ে ও হত্যার হুমকি দেওয়ায় তাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টাত্মমূলক শাস্তির দাবী জানান।
এ সময় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বকুল, রবিউল ইসলাম, আব্দুল গনি ও ফরিদুল ইসলাম প্রমুখ। দেলোয়ার হোসেন মোবাইলে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে। উল্লেখ্য উভয় পক্ষই আওয়ামীলীগের সমর্থক।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories