সমাজবাদী পার্টি এবং কংগ্রেস ক্ষমতায় এলে অযোধ্যার রাম মন্দিরের ওপর বুলডোজার চালাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে একটি সমাবেশে তিনি বলেন বিরোধী দলগুলিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে শিখতে হবে “কোথায় বুলডোজার চালাতে হবে।
তার বক্তব্য “যদি সমাজবাদী পার্টি এবং কংগ্রেস ক্ষমতায় আসে, রাম লালা আবার তাঁবুতে থাকবে এবং তারা রাম মন্দিরের উপর বুলডোজার চালাবে। তাদের যোগীজির কাছ থেকে টিউশন নেওয়া উচিত, কোথায় বুলডোজার চালাতে হবে
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে মুসলিম সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংস করতে বুলডোজার ব্যবহার করছে বিজেপি শাসনাধীন রাজ্যগুলো। বুলডোজার ব্যবহারের জন্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমালোচিত হয়ে আসছেন। এবার তার কাছেই বুলডোজার নিয়ে শেখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।


