Tuesday, October 27, 2026
31 C
Kolkata

মমতাকে নিয়ে ‘শালীনতার সীমা লঙ্ঘন’ করে মন্তব্য,অভিজিৎকে নোটিশ

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২০ মে) বিকেল ৫টার মধ্যে অভিজিৎকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তাঁর মন্তব্যকে ‘বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘন এবং কুরুচিকর’ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য,  সাবেক বিচারপতি অভিজিৎ চলমান লোকসভা নির্বাচনে মেদিনীপুরের তমলুক আসন থেকে নির্বাচন করছেন।

বুধবার মেদিনীপুরের হলদিয়ায় এক নির্বাচনী জনসভায় অভিজিৎ বলেন, ‘তৃণমূল বলছে, রেখাপাত্রকে কেনা হয়েছিল ২ হাজার টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লাখ টাকা গুঁজে দিলে চাকরি হয়। কেউ ১০ লাখ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়? কেন তোমার দাম ১০ লাখ টাকা! তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখাপাত্র গরিব মানুষ বলে?’

বক্তব্যের ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্যের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ ব্রায়েন। অভিযোগের কয়েক ঘণ্টার মাথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিল নির্বাচন কমিশন।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories