Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

নাটোরের লালপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু:

শিমুল আলী, রিপোর্টার,এনবিটিভি।

নাটোরের লালপুরে করোনা উপসর্গ নিয়ে মহসিন আলী(৫৫)নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মহসিন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, মহসিন চারদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এর আগে তাঁর অ্যাজমার সমস্যা ছিল। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুপুর বারোটার দিকে তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।তবে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয় নি। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্যে অনুমতি দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। সে পর্যন্ত তাদের বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত তার ছোট ভাই আব্দুল মজিদ ঢাকা থেকে বাড়ি আসলে তাকে হোম কোয়ারেন্টাইন এ থাকতে বলা হয়। কিন্তু তিনি এই আদেশ অমান্য করে রাতেই পালিয়ে ঢাকায় চলে যান।

স্থানীয় সংবাদকর্মী মোয়াজ্জেম খান জানান, তাদের এভাবে অবাধ চলাচল এ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories