Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক এমপি খুররম খান চৌধুরী,আইসিইউতে চিকিৎসাধীন, রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছে।

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান রুবেল।

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ৪ বারের নির্বাচিত সাবেক মাননীয় সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ।

বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণে) চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ই জুলাই তিনি অসুস্থাবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনপ্রিয় এই সাবেক সাংসদ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি ও বর্ষীয়ান রাজনৈতিক নেতা হিসাবে বিশেষভাবে পরিচিত। বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর রোগমুক্তি কামনায় নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষ সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর একমাত্র পুত্র নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী।

অপরদিকে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে উনার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। সে লক্ষ্যে বুধবার (১৪ই জুলাই) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপুর পক্ষ থেকে স্টেশন রোডস্থ অফিসে দোয়ার অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া এ ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের আজীন সদস্য এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই প্রবীণ নেতার আশু রোগমুুক্তির জন্য নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories