Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

নাবালিকার যৌন হেনস্থার ন্যায়বিচার চেয়ে প্রতিবাদ মানবাধিকার সংগঠন NCHRO-এর, গ্রেফতার অভিযুক্ত অশোক দাস

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা অঞ্চলের শেরপুর গ্রামের এক ৯ বছরের নাবালিকাকে যৌন হেনস্থায় জড়িত ব্যক্তি অশোক দাসের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায় ন্যাশনাল কনফেডারেশন অফ হিউমান রাইটস অর্গানাইজেসানস ( NCHRO ) । 

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা অঞ্চলের শেরপুর গ্রামের এক ৯ বছরের নাবালিকাকে ৫৮ বছরের অশোক দাস নামের এক দুষ্কৃতী চকোলেটের প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে বাচ্চাটির উপর পাশবিক যৌন নির্যাতন করে । খবর পেয়েই ন্যাশনাল কনফেডারেশন অফ হিউমান রাইটস অর্গানাইজেসানস ( NCHRO ) এর জেলা নেতৃত্ব বাচ্চাটির বাড়িতে গিয়ে তার অভিভাবকের সাথে সাক্ষাৎ করেন এবং দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করে । যার ফলে অভিযুক্ত দুষ্কৃতির এই বর্বরোচিত দুষ্কর্মের জন্য প্রাথমিকভাবে একটি FIR করা হয় এবং দোষী ব্যক্তি অশোক দাসকে গ্রেফতার করা হয় । 

ন্যাশনাল কনফেডারেশন অফ হিউমান রাইটস অর্গানাইজেসানস ( NCHRO ) এর পক্ষ থেকে নির্যাতিত বাচ্চাটির অভিভাবককে আশ্বস্ত করা হয় এবং সুবিচার পাওয়ার জন্য তার সাথে সমস্ত রকমের সহযোগিতা প্রদান করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় । 

ন্যাশনাল কনফেডারেশন অফ হিউমান রাইটস অর্গানাইজেসানস ( NCHRO ) এর জেলা নেতৃত্বের পক্ষে সভাপতি আব্দুর রহিম , সহ – সভাপতি রাহুল দাস , সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান নির্যাতিত বাচ্চাটির অভিভাবকের সাথে সাক্ষাৎ করেন । 

সহ – সভাপতি রাহুল দাস বলেন ” পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে , আমরা নিয়মিতভাবেই ধর্ষণ এবং যৌন হেনস্থার মতো অপরাধের খবর পাই । যদি দোষী ব্যক্তিকে দ্রুত উপযুক্ত শাস্তি দেওয়া নাহয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো । ” 

সম্পাদক আসাদুজ্জামান বলেন এই ঘটনা বর্বরোচিত এবং দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবী জানাচ্ছি । ” ন্যাশনাল কনফেডারেশন অফ হিউমান রাইটস অর্গানাইজেসানস ( NCHRO ) এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শিব শঙ্কর মন্ডল এই ঘটনার তীব্র নিন্দা জানায় ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories