Wednesday, March 11, 2026
23 C
Kolkata

পশু চিকিৎসালয় থেকে মানুষের হাসপাতালে অসুস্থ গবাদিপশু, মিললো না চিকিৎসা

গোলাম হাবিব,মালদা,এনবিটিভি: সর্পাঘাত গরু কে সঙ্গে নিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের পশু চিকিৎসালয়ে নিয়ে এসেছিলেন সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের এলাকার মনোহরপুর টিকাচার গ্রামের বাসিন্দা ঠগাই সিং। বয়স ৬০ বছর। কিন্তু সাপে কাটা গরু চিকিৎসা না পেয়ে বিমর্ষ হয়ে বাড়ি ফিরতে হলো ঠগাই বাবুকে। পশু চিকিৎসালয় সূত্রে জানা গেছে, সাপে কাটা গরুর কোন চিকিৎসার পরিকাঠামো নেই ওই কেন্দ্রে। এবিষয়ে ঠকাই সিং জানান, সোমবার সকালে গোয়াল ঘরে গরুকে একটি গোখরো সাপ কামড় দেয়। তিনি দেরি না করে তার গরুকে স্থানীয় পশু চিকিৎসালয় নিয়ে আসেন। কিন্তু সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর চিকিৎসকের তরফে জানানো হয় সাপে কাটা গরু এখানে চিকিৎসা হবে না। তখন তিনি দিশেহারা হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার ডাক্তারবাবুরা তাকে বোঝান এটা মানুষের চিকিৎসালয় এখানে গরুর চিকিৎসা হয় না। তখন তিনি বাধ্য হয়ে সাপে কাটা গরু কে নিয়ে নিজ গৃহের উদ্দেশ‍্যে রওনা হন। প্রত্যক্ষদর্শী ছোটন সাহার বক্তব‍্য, আমরা অনেকক্ষণ থেকে দেখলাম ওই বয়স্ক ভদ্রলোক মানুষের চিকিৎসা কেন্দ্রে তার সাপে কাটা গরু কে নিয়ে মানুষের হাসপাতালে নিয়ে এসেছিলেন। দীর্ঘক্ষন ধরেই তিনি বসে ছিলেন তার গরুর চিকিৎসা হবে বলে। কিন্তু ডাক্তারবাবুরা এসে জানান এটা মানুষের চিকিৎসালয় এখানে পশুর চিকিৎসা হয় না। স্থানীয় বাসিন্দা সাবেদ আলী জানান, লোকটি অনেকক্ষণ ধরেই পশু চিকিৎসালয়ে বসেছিলেন, কিন্তু তিনি সেখানে চিকিৎসা না পেয়ে মানুষের হাসপাতালে চলে আসেন। কিন্তু স্বাভাবিক ভাবে মানুষের হাসপাতালে পশুর চিকিৎসা হয়নি। চিকিৎসা না পেয়ে বৃদ্ধ লোকটি সাপে কাটা গরু কে নিয়ে বাড়ি ফিরে যান। তিনি আরো জানান, এটা আমরা প্রথমবার দেখলাম পশু হাসপাতালে পশুর চিকিৎসা না হওয়ায় মানুষের হাসপাতালে দ্বারস্থ হতে হল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পশু চিকিৎসালয় উন্নত চিকিৎসার পরিকাঠামো নেই, ডাক্তারবাবু ও অন্যান্য কর্মীরা সময় মতো আসেন না এবং বাইরে থেকে ওষুধ ক্রয় করতে হয় বলে অভিযোগ। এবিষয়ে বিএলডিও ২ প্রবীর চন্দ্র প্রধান জানিয়েছেন, সর্পাঘাত পশু চিকিৎসা করার মত পর্যাপ্ত ওষুধ আমাদের কাছে নেই। তাই এই গরুকে চিকিৎসা করানো সম্ভব হয়নি। এছাড়াও অন্যান্য অভিযোগের উত্তর দিতে তিনি রাজি হননি বলে খবর। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রীতম সাহা জানিয়েছেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। কোন সমস্যা থাকলে তার সমস্যার সমাধান করা হবে। পশু চিকিৎসালয়ে সর্পঘাত গবাদি পশুর চিকিৎসার জন‍্য অ‍্যান্টিভিনাম ডি মজুত নেই। সমস‍্যার কথাটি জেলাপরিষদের জানাবো বলে জানিয়েছেন মালদা জেলাপরিষদের শিশু-নারী কল‍্যান ত্রান কর্মাধ‍্যক্ষ মর্জিনা খাতুন।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories