Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ফেসবুক লাইভ করে আত্মঘাতী এক যুবক। মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যে রহস্যের দানা বাধতে শুরু করেছে

আবারও এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এবার আত্মঘাতীর সময় ফেসবুক লাইভ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল আরো এক যুবক। জানা যায় মৃত যুবকের নাম রবি বিশ্বাস, বয়স আনুমানিক একুশ বছর। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার থানার মোড় সংলগ্ন বাসন্তী পাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, গত কাল রাত্রি আটটা নাগাদ ওই যুবক তার নিজের ফেসবুক লাইভ অন করে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরিবারের লোকজন রাত্রি নটা নাগাদ ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখে ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি ওই যুবককে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়। যুবকের পরিবারের বক্তব্য অনুযায়ী, ওই যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতো গত ৭ দিন আগে শান্তিপুরের নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই যুবক কি কারণে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলো তা নিয়ে রীতিমতো উঠছে প্রশ্ন। যদিও পরিবারের দাবি, ওই যুবক ভিন রাজ্যে চলে যাওয়ার পর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়, কিন্তু কী কারণে আত্মঘাতী অনেকটাই অজানা পরিবারের কাছে। আত্মহত্যার ঘটনা শুনে যুবক রবি বিশ্বাসের স্ত্রী ছুটে আসে বাড়িতে, এই ঘটনায় স্ত্রী রুপালি বিশ্বাস কে প্রশ্ন করলে কিছুই বলতে পারছেন না তিনি। বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে যুবকের মৃত্যুর পেছনের কারণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories