Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

বাঁশখালীতে ভারি বর্ষণে তলিয়ে গেছে জনপদ, ভেঙে গেছে রাস্তাঘাট

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল (০৮ আগস্ট ২১) রবিবার রাত থেকে শুরু হওয়া ভারি বর্ষণের কারণে সৃষ্টি বন্যা ও পাহাড়ি ঢলে পুরো উপজেলার বিশাল জনপদ পানিতে তলিয়ে গেছে। শত শত বসতবাড়িতে পানি উঠেছে। ভেঙে গেছে গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট। এর মধ্যে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বাঁশখালী পৌর শহর, বৈলছড়ি, কালীপুর, শেখেরখীল, পুঁইছড়ি, চাম্বল, গন্ডামারা, বড়ঘোনা, সরল, বাহারছড়া, খানখানাবাদ, ছনুয়া ও পুকুরিয়া।

এদিকে ভারি বর্ষণে বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের বড়ুয়াপাড়া সংযোগ সড়ক তথা সৈয়দ বাহারুল্লাহপাড়া শেখ মর্তুজা আলী সড়কের বেহাল দশা। এই সড়কের সংস্কার কাজ শুরু হয়ে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। তার উপর প্রবল বর্ষণ পাহাড়ি ঢল আর বন্যায় ভেঙে গেছে সড়কটির বিশাল অংশ। সড়কটিতে দীর্ঘ দিন ধরে যান চলাচল বন্ধ। বর্তমানে পায়ে হাটাও দায় হয়ে পড়েছে। পৌরসভার ৩নং ওয়ার্ড এবং ভাদালিয়া ও সরল এলাকার হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। এই সড়কেই ঐতহ্যবাহী বাঁশখালী জলদি দারুল কারীম মাদরাসার স্থায়ী ভবন নির্মাণ কাজ চলমান। এই সড়ক দিয়েই দারুল কারীম মাদরাসার ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বার্ষিক ওয়াজ মাহফিলে ময়দানে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত।

সড়কটির পাশে সাথেই লাগানো সৈয়দ বাহারুল্লাহপাড়া নতুন জামে মসজিদ। পৌরসভার মাননীয় মেয়র ও কাউন্সিলরসহ পৌর কর্মকর্তাদের এই সড়কটি নিয়ে যেন কোন মাথা ব্যথা নেই। এই জনদুর্ভোগ দেখার যেন কেউ নেই। এলাকার মানুষ জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কার ও যান চলাচল উপযোগী করতে দাবী জানিয়েছে।

ছবি ক্যাপশন : (১), ভারি বর্ষণে ভেঙ্গে বিধ্বস্ত হওয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সৈয়দ বাহারুল্লাহপাড়া শেখ মর্তুজা আলী সড়ক।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories