Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

বাজেট ২০২১ : করোনা আবহে কেন্দ্রের সামনে চ্যালেঞ্জ ‘five giants’ বধ

হাতে আর মাত্র কিছুদিন। তারপরেই পেশ হতে চলেছে ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেট। করোনা আবহে দেশের সামাজিক সুরক্ষা ও আর্থিক অবক্ষয়ের কথা মাথায় রেখে বেশ কয়েকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এবারের বাজেট। তারই সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত ওই সমীক্ষা রিপোর্ট তুলে ধরেছে বাজেট পেশের আগে কেন্দ্রের চ্যালেঞ্জের দিকগুলো।

সমীক্ষা জানাচ্ছে এবারের বাজেট পেশের প্রেক্ষিত তিরিশ দশকের ব্রিটেনের প্রেক্ষিতের সঙ্গে খানিকটা মেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যে নিদারুণ আর্থিক অবক্ষয় ও সামাজিক সুরক্ষাহীনতার মধ্যে পড়েছিল ব্রিটেন, তার সঙ্গে করোনার পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া ভারতের কিছুটা মিল রয়েছে। দুই ক্ষেত্রেই রয়েছে আর্থিক নিরাপত্তাহীনতা, বেকারত্বের হার বৃদ্ধি, সামাজিক সুরক্ষাহীনতার কাঁটাতার।

এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে একটি কমিটি গঠন করেছিল ব্রিটিশ সরকার। স্যার উইলিয়াম বেভারিজের

নেতৃত্বে তৈরি হওয়া ওই কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছিল ১৯৪২ সালে। দেশের সামাজিক সুরক্ষার কি পরিস্থিতি, তা উঠে এসেছিল সেই রিপোর্টে। “Social Insurance and Allied Services” শীর্ষক রিপোর্টে স্যার বেভারিজ দেখিয়ে ছিলেন কোন পথে হাঁটতে হবে দেশের অর্থনীতিকে। এই রিপোর্ট মূলত পরিচিত বেভারিজ রিপোর্ট নামেই।

এরপর সমীক্ষা রিপোর্টে তুলে ধরা হয়েছে ভারতের প্রসঙ্গ। দেখানো হয়েছে করোনা পরবর্তী ভারতে সামাজিক সুরক্ষার কী অবস্থা, এরই সঙ্গে তুলে ধরা হয়েছে আর্থিক ভিত্তির নড়বড়ে চিত্রও। সমীক্ষা অনুযায়ী ২০২১-২২ সালের বাজেটের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। বেভারিজ রিপোর্টে এই চ্যালেঞ্জগুলিকে ফাইভ জায়েন্ট বলে উল্লেখ করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে এই পাঁচ জায়েন্ট রয়েছে করোনা আবহের ভারতীয় অর্থনীতিতেও। এবারের বাজেট কি সেই পাঁচ জায়েন্টকে বধ করতে পারবে?

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories