Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

পাড়ায় শিক্ষালয়, স্কুলে চলছে ভ্যাক্সিন পরিদর্শনে এস আই উদয়চাঁদপুর হাইস্কুলে

জৈদুল সেখ, কান্দি, এনবিটিভিঃ  করোনার বাড়বাড়ন্তের ফলে আবার বন্ধ হয়ে গিয়েছে স্কুল। এই সময়ে পড়ুয়াদের ভরসা ছিল একমাত্র অনলাইন ক্লাস। কিন্তু তাতেও সমস্যা। অনেকের কাছেই স্মার্টফোন নেই, আবার অনেকের ফোন থাকলেও নেটওয়ার্কের সমস্যা। এমন পরিস্থিতিতে রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প চালু করছে রাজ্য সরকার। সোমবার থেকে শুরু হলো পাড়ায় পাড়ায় শিক্ষালয়।

কেমন হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয় তা দেখতে সোমবার কান্দি থানার অন্তর্গত জীবন্তির উদয়চাঁদ হাইস্কুলে পরিদর্শনে এলেন কান্দি সার্কেলের এস আই গোবিন্দ রায়। সোমবার এই স্কুলের মাঠের প্রাঙ্গনে চলছিল ক্লাস।

তিনি পরিদর্শন করে জানান, “দীর্ঘদিন পর শিক্ষার্থীরা পড়াশোনা মধ্যে ফিরতে পেরে, তারা আনন্দের সঙ্গে ক্লাস করছে।”

তাছাড়া স্কুলে ভ্যাকসিনর দ্বিতীয় ডোজ কান্দির প্রায় সমস্ত স্কুলে ভালো ভাবে হচ্ছে।

পাড়ায় শিক্ষালয় বিষয়ে উদয়চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামজ্জোহা বিশ্বাস বলেন, “মোট চার ঘণ্টা পড়াশোনা। দু দফায় দুঘণ্টা করে লেখাপড়া। গাছের তলায়, খোলা জায়গায় বা ছাউনি দেওয়া জায়গায় পড়াশোনা করবে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের দেওয়া হবে রান্না করা মিড ডে মিল। কোভিড বিধি মেনে পড়ানো হচ্ছে পড়ুয়াদের।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories