Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বিধানসভা নির্বাচনে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে ধর্মনিরপেক্ষ দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার

ইমাম সাফি :পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, আসাম ও পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষনার পর থেকেই বিভিন্ন দল নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। অবিজেপি শাসিত রাজ্য গুলিকে পাখির চোখ করে ময়দানে নেমেছে বিজেপি । দেশের এই সংকটময় পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ দল গুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।

পপুলার ফ্রন্টের জাতীয় নির্বাহী কাউন্সিলের সভায় পাস হওয়া একটি প্রস্তাবনায় ফ্যাসিবাদী শক্তিকে রুখতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ও সমস্ত শ্রেণির মানুষকে বিভিন্ন রাজ্যে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে।
পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, আসাম এবং পন্ডিচেরিতে আগামী ২৭ শে মার্চ থেকে ২৯ এপ্রিলের মধ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে । জাতির এক সংকটময় মুহুর্তে এই নির্বাচন হতে চলেছে । সংশ্লিষ্ট রাজ্য গুলির জনগণ ও দলসমূহের সামনে জাতির ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে বাঁচাতে তাদের ভূমিকা নেওয়ার একটি সুযোগ এসেছে। কেন্দ্রে এবং অনেক রাজ্যে বিজেপির সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করতে ও মানুষকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করতে সফল হয়েছে। ধর্মীয় বিদ্বেষে অন্ধ হয়ে জনগন চারপাশের মূল্যবৃদ্ধি,বেকারত্ব,দারিদ্র্য,কঠোর আইনগুলির মতো গুরুত্বপূর্ণ ও ক্ষতিকারক বিষয়গুলিকে গুরুত্ব দিতে এবং তাদের প্রতিক্রিয়া জানাতে ব্যার্থ হয়েছে। প্রথমে নাগরিকত্ব আন্দোলন এবং তারপরে কৃষকের আন্দোলনের মতো গণতান্ত্রিক আন্দোলনগুলো নষ্ট করার জন্য সরকার দ্বারা নির্মম শক্তির ব্যবহার হল একটি স্পষ্ট সতর্কতা যে এই সরকার জনগণকে চুপ করাতে যে কোনও পদক্ষেপ নিতে পারে। এখন তারা সেই সমস্ত একক ব্যক্তিবর্গ ও সংস্থাগুলিকে টার্গেট করছে যারা জনগণের গণতান্ত্রিক অধিকারকে সমর্থন করছে যা সরকারের নীতি বিরোধি। ছাত্র, সাংবাদিক কর্মীদের অপরাধীদের মতো আক্রমণ ও কারাবন্দী করা হচ্ছে। এটি একটি গুরুতর পরিস্থিতি যা দেশের প্রতিটি বিবেকবান দায়িত্বশীল নাগরিক ও গোষ্ঠীর কাছ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি করে। বিজেপি বহু রাজ্যে ক্ষমতা অর্জন করেছে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই । ধর্মনিরপেক্ষ দলগুলির মধ্যে বিভেদ এবং অসৎ জোট যারা বিজেপির সঙ্গ দিয়েছে, যা তাদের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসতে সহায়তা করেছিল। আর ধর্মনিরপেক্ষ দলগুলি বিজেপির একই বিভাজনীয় ভাষার প্রয়োগ করে ও নরম হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি অবলম্বন করে বিজেপির রাজনীতিকে পরাস্ত করতে পারবে না। অতীতে নরম হিন্দুত্ববাদের সাথে এ জাতীয় পরীক্ষাগুলি আত্মঘাতী বলে প্রমাণিত হয়েছে। বিজেপির প্রকৃত বিরোধিতা হওয়া উচিত তাদের ঘৃণা ও ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে প্রতিহত করার মাধ্যমে।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এই রাজ্যের সমস্ত মানুষ, দল ও বিভাগগুলিকে একত্র হয়ে কাজ করে নির্বাচনে ফলাফলের মাধ্যমে বিজেপি ও মিত্র দলগুলিকে একটি পরিষ্কার সতর্কবার্তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories