Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

মুখ ঢাকছে মাস্ক! বাজার খারাপ লিপস্টিকের

এনবিটিভি ডেস্ক: করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ছেলে-বুড়ো, কিশোরী থেকে মধ্যবয়স্কা সকলেই মুখ ঢাকছেন মাস্কে। কবে যাবে করোনাতঙ্ক, সেটা বলতে পারছেন না কেউই। ফলে সংক্রমণের হার কমে গেলেও আগামী বেশ কয়েকমাস মুখে মাস্ক পড়েই ঘুরতে হবে বলেই মনে করছেন সকলে। এমনকী, মনোবিদদের একাংশ মনে করছেন অনেকের মধ্যেই এই অভ্যাস চিরকালের জন্য রয়ে যাবে। ফলে লকডাউন পুরোপুরি উঠে গেলেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, শপিং মল, সিনেমা হল বা বাসে-ট্রেনে অনেককেই দেখা যাবে মুখে মাস্ক নিয়ে ঘুরতে। আবার বিভিন্ন অফিস-কাছারিতে মুখে মাস্ক নিয়েই কাজ করার নিদান দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। ফলে মাস্ক আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াতে চলেছে এটা বলাই বাহুল্য। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বিপন্ন হতে চলেছে লিপস্টিকের চলন। কসমেটিক্স এবং প্রসাধন সামগ্রী বিক্রেতা সংস্থাগুলি অন্তত এমনটাই আশঙ্কা করছে।

তাঁদের ধারণা ভারতে মহিলাদের মধ্যে রূপটানের বাক্স থেকে বাদ পড়বে লিপস্টিক ও নেলপালিশ। ল্যাকমে বা হিন্দুস্থান ইউনিলিভারের মতো প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী সংস্থা মনে করছেন ভারতে লিপস্টিকের বিক্রি ২০ থেকে ৪০ শতাংশ কমবে। হিন্দুস্থান ইউনিলিভারের এক আধিকারিকের কথায়, ‘করোনা সুরক্ষার জন্য মাস্কের ব্যবহার বজায় থাকবে এবং সেটাই কাম্য। এই পরিস্থিতিতে লিপস্টিকের বিক্রি যে কমবে তাতে কোনও সন্দেহ নেই’। তবে তিনি এটাও জানাচ্ছেন, সকলে মাস্ক পড়লেও হাতে গ্লাভস পড়ছেন না। ফলে লিপস্টিকের বিক্রি কমলে নেলপালিশের বিক্রি এতটা কমবেনা। ল্যাকমে, এল-১৮, রেভলনের মতো প্রসাধনী সংস্থার ডিস্ট্রিবিউটারদের দাবি, লকডাউনের জন্য দুমাসের বেশি সময় কেউ বাড়ি থেকে বের হয়নি। ফলে এখন দোকান খুললেও স্টক মজুত রয়েছে।

কিন্তু মাস্কের জেরে লিপস্টিকের প্রয়োজন খুব একটা পড়বে না বর্তমানে। তাই দোকানে দোকানে পুশ সেলিং বন্ধ রেখেছেন ডিস্ট্রিবিউটাররা। কোম্পানিগুলিও একই আশঙ্কা থেকে পুশ সেলিং আপাতত বন্ধ রাখতে বলেছে। অনলাইন প্ল্যাটফর্মেও বিক্রি নেই লিপস্টিকের। তবে এই মুহূর্তে মহিলাদের রূপটানের জন্য সানস্ক্রিন লোশন, ময়শ্চারাইজার ক্রিম, আই লাইনার, কাজলের বিক্রি ভালোই। তবে ডিস্ট্রিবিউটাররা আরও জানাচ্ছেন, লিপস্টিকের বিক্রি কমলেও মাস্কের নীচে ঠোঁট ভিজে রাখার জন্য লিপগ্লসের ব্যবহার ভালোই বেড়েছে। এখন দেখার সোশাল মিডিয়ার এই যুগে লিপস্টিক, নেলপালিশের ব্যবহার আদৌ কমে কিনা। কারণ সেলফি, ফেসবুক, টিকটটের যুগে এই প্রযন্মের মহিলাদের লিপস্টিক অপরিহার্য।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories