Wednesday, October 21, 2026
24 C
Kolkata

মুর্শিদাবাদের মানুষ কোনও দলের গোলাম নয়, বঞ্চনার বিরুদ্ধে জবাব দেবার ডাক ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের মানুষ কোনও দলের গোলাম নয়। তাই দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে জবাব দিতে হবে। শুক্রবার ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ড: কাসেম রসূল ইলিয়াস মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতিতে দলীয় প্রার্থীর প্রচারে এসে এ কথা বলেন। এস কিউ আর ইলিয়াস বলেন, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে মুর্শিদাবাদ, মালদা। এই জেলাগুলিতে সিপিএম, বামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূল ক্ষমতায় আছে। এই দলগুলো এখানকার মানুষকে দাস বানিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, মুর্শিদাবাদের মানুষ কোনও দলের গোলাম নয়, দীর্ঘদিন ধরে যে বঞ্চনা করা হয়েছে তার জবাব দিতে হবে।

এইমসের মতো হাসপাতাল রঘুনাথগঞ্জ ও সুতিতে তৈরি করতে হবে বলেও মনে করেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি। এদিন তিনি বিজেপিকে হারাতেই হবে বলে মন্তব্য করেন। কাসেম রসূল ইলিয়াসের মন্তব্য, দেশে কর্পোরেট বিজেপি গরিবদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আদানি,আম্বানিদের উন্নয়ন হয়েছে, ভারতবর্ষের উন্নয়ন হয়নি। ফ্যাসিবাদী, সাম্প্রদায়িক নীতি নিয়ে ভোট নিচ্ছে, এবার বাংলার মানুষ বিজেপিকে জবাব দিতে হবে।
ইলিয়াস বলেন, আপনারা সব দলকে সুযোগ দিয়েছেন। বামফ্রন্ট, কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তৃণমূল এখন আছে, উন্নয়ন কোনও দল করেনি। কংগ্রেস, বিজেপি সবাই দেশ চালাতে ব্যর্থ হয়েছে। একটিবার ওয়েলফেয়ার পার্টিকে সুযোগ দিন। আমরা প্রতি বিধানসভায় সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরি করবো, এলাকায় এলাকায় বিনামূল্যে ছেলেমেয়েদের কোয়ালিটি শিক্ষা দেবো। ঘরে ঘরে পরিশুদ্ধ পানিয় জল দেবো। দেশের মধ্যে মডেল বিধানসভা বানানো হবে।
রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, বামফ্রন্ট ও কংগ্রেসের গুন্ডাদের অনেকে তৃণমূল কংগ্রেসে এসেছে। আবার তৃণমূল ছেড়ে চোর ডাকাতরা বিজেপিতে যাচ্ছে। এইসব দলগুলোর কোনও নীতি নেই, আদর্শ নেই। লুটেপুটে খাওয়ার জন্য রাজনীতি করছে, সুযোগ বুঝে এদল থেকে সে দল যাচ্ছে। কোনও দল বলছে না, মদ নিষিদ্ধ হবে কিনা।
এদিন কর্মী সম্মেলনে ছাড়াও রঘুনাথগঞ্জ ও সুতিতে সাংবাদিক সম্মেলন করে ওয়েলফেয়ার পার্টি। কেন্দ্রীয় সভাপতি এস কিউ আর ইলিয়াস, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান ছাড়াও উপস্থিত ছিলেন দলটির রাজ্য সহ সভাপতি মির্জা নুরুল হাসান, জেলা সভাপতি হামিদ শেখ, রঘুনাথগঞ্জ বিধানসভার প্রার্থী লেখক এম এ হান্নান, সুতির প্রার্থী শিক্ষক মাহফুজুর রহমান প্রমুখ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories