Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

মেরিন ড্রাইভে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক:

খোরশেদ মাহমুদ
টেকনাফ,প্রতিনিধি,এনবিটিভি।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাব-১৫ এর সদস্যরা একটি অভিযান পরিচালনা করে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০হাজার ইয়াবা।

তথ্য সূত্রে জানাযায়, ২১জুন (রবিবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‌্যাব-১৫ এর একটি দল মাদক পাচারের গোপন সংবাদের তথ্য অনুযায়ী রামু পেচাঁর দ্বীপ করাচি পাড়া মারমেইড মায়ের বাড়ির সামনে অভিযানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত বেশ কয়েকজন অপরাধী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে উখিয়া বালুখালী ২নং ক্যাম্পের ব্লক-জি-১৫ এর বাসিন্দা হারুন অর রশিদের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ রফিক (২৭) এবং বালুখালী-১ পিপি জুন, ক্যাম্প-ডি-১২ এর বাসিন্দা মৃত আব্দুল হাকিমের পুত্র মাদক মোঃ হাবিবুল্লাহ (৫৮) কে আটক করতে সক্ষম হয়। এরপর আটক দুই আসামীর দেহ তল্লাশী করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরে করার পর উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories