Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মোসাদের গুপ্তচর সন্দেহে তুরস্কে ৩৪ জন আটক

তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৪ জনকে আটক করেছে পুলিশ। তুরস্ক। এরা 

 দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছে আটকৃতরা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের অপহরণ এবং হত্যার পরিকল্পনা আঁটছিল।
তুরস্কের গোয়েন্দা সংস্থা ‘এমআইটি’ এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গুপ্তচরদের খোঁজে চিরুনি অভিযান চালায় ।গত মঙ্গলবার তুরস্কের ৮টি প্রদেশের ৫৭টি জায়গায় মোসাদের গুপ্তচরদের ধরতে ‘অপারেশন মোল’ পরিচালনা করে কর্তৃপক্ষ। এ সময় ৩৪ গুপ্তচরকে আটক করে তারা। তবে গুপ্তচরবৃত্তিতে যুক্ত ৪৬ জনকে চিহ্নিত করলেও কয়েকজন বিদেশে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’র ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে শোনা যায়: তুরস্ক, লেবানন ও কাতারসহ বিশ্বের যেসব দেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা অবস্থান করছেন, সেখানেই তাদের ধ্বংস করতে প্রস্তুত ইসরায়েল। এরপরই তুরস্কের মাটিতে হামাস সদস্যদের ওপর হামলা হলে ইসরায়েলকে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।   

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories