Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

রাশিয়ার সাথে ভারতের গভীর বন্ধুত্ব রয়েছে : জয়শঙ্কর

নয়াদিল্লি ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র কূটনীতি বা অর্থনীতির বিষয় না, এটি আরও গভীর কিছু বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ইন্ডোলজিস্টদের সাথে আলাপকালে জয়শঙ্কর এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র রাজনীতি বা কূটনীতি বা অর্থনীতির বিষয় না। এটি অনেক গভীর কিছু। এ বোঝাপড়া এবং বন্ধনের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পন্ডিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জয়শঙ্কর বলেন, ‘ভারত এবং রাশিয়া সব সময় নতুন সংযোগ ও অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে। বুদ্ধিজীবী বিশ্ব একটি পার্থক্য গড়ে তুলতে পারে। বিশ্বের অন্যান্য দেশ বা সমাজের দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আমাদের একে অপরের সাথে সরাসরি বোঝাপড়া করা দরকার।’

ইউক্রেনে মস্কোর আগ্রাসন চালানো সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে বলে ভারত মনে করে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories